উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীর সামনে এখন একটাই বড় প্রশ্ন—এরপর কোন বিষয় পড়লে ভালো চাকরি পাওয়া যাবে? বর্তমান প্রতিযোগিতামূলক যুগে শুধুমাত্র ডিগ্রি নয়, প্রয়োজন সঠিক বিষয় নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনা। বিশেষজ্ঞদের মতে, নিজের আগ্রহ, দক্ষতা ও কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের সামনে নতুন শিক্ষাযাত্রার দরজা খুলে যায়। এই সময় সঠিক বিষয় নির্বাচনই ভবিষ্যতের পেশাগত জীবনকে নির্ধারণ করে।শিক্ষাজীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হলো উচ্চমাধ্যমিকের পরবর্তী সময়। জীবনের ভবিষ্যৎ গড়ার পথে সঠিক বিষয় নির্বাচন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি।উচ্চমাধ্যমিক পাস করার পর বিভিন্ন বিষয়, কোর্স ও চাকরির সম্ভাবনা বিস্তারিতভাবে তুলে ধরা হলো,যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে।
১. ইঞ্জিনিয়ারিং(Engineering)
যোগ্যতা: MPC (Mathematics, Physics, Chemistry)
ভর্তি পরীক্ষা: EAMCET, IIT-JEE (Main/Advanced), AIEEE, BITSAT, JEXPO(Polytechnic), GATE মূলত ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান শাখায় স্নাতকোত্তর (M.Tech / M.E / PhD) কোর্সে ভর্তির জন্য নেওয়া হয়। এটি গবেষণা ও উচ্চশিক্ষার জন্য ভর্তির সুযোগ।
কোর্সের মেয়াদ: 4 বছর (B.Tech / B.E)
প্রধান শাখা:
• CSE(কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)
• IT(ইনফরমেশন টেকনোলজি)
• ECE(ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন)
• EEE (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস)
• Civil(সিভিল)
• Mechanical(মেকানিক্যাল)
• Electrical(ইলেকট্রিক্যাল)
• Chemical(কেমিক্যাল)
• Biomedical(বায়োমেডিক্যাল)
• Aeronautical(অঅ্যারোনটিক্যাল)
• Agricultural(এগ্রিকালচারাল)
• Petroleum(পেট্রোলিয়াম)
• Industrial(ইন্ডাস্ট্রিয়াল)
• Mining(মাইনিং)
• Marine(মেরিন)
• Automobile Engineering(অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং)
• Robotics(রোবোটিকস)
• Mechatronics(মেকাট্রনিক্স)
• Data Science(ডেটা সায়েন্স) ইত্যাদি।
চাকরির সুযোগ:
বেসরকারি ও সরকারি ইঞ্জিনিয়ারিং কোম্পানি, PSU, গবেষণা প্রতিষ্ঠান, প্রতিরক্ষা, বিদেশে চাকরি, উচ্চশিক্ষা (M.Tech, MBA)।
২. মেডিকেল(Medical)
যোগ্যতা: BIPC (Biology, Physics, Chemistry)
ভর্তি পরীক্ষা: NEET, EAMCET
কোর্সের মেয়াদ: MBBS (5 বছর), BDS (5 বছর), BPT (4.5 বছর)
প্রধান শাখা:
MBBS, BDS, BPT, Veterinary Science, Nursing (B.Sc Nursing, GNM)
Pharmacy (B.Pharm, D.Pharm), Medical Lab Technology, Microbiology, Biotechnology
প্রবেশিকা পরীক্ষা EAMCET, NEET
→এমবিবিএস-(অ্যালোপ্যাথি)
→বিইউএমএস (ইউনানি)
→ বিএ এমএস (আয়ুর্বেদ)
→বিএইচএমএস (হোমিও)
→ বিএনওয়াইএস (যোগ- ন্যাচারোপ্যাথি)
→ এজি, বিএসসি-এগ্রিকালচার
→ বিডিএস (ডেন্টাল)
→ বিভিএসসি (ভেটেরিনারি)
→বিপিটি (ফিজিয়োথেরাপি)
অ্যালায়েড হেলথ সায়েন্স (2/3/4 বছর)
বি-ফার্মা/ডি-ফার্মা
বিএসসি নাসিং / জিএনএম নার্সিং (H.S All)
বিওটি (অকুপেশনাল থেরাপি)
বিএসসি অ্যানাস্থেশিয়া টেকনোলজি
বিএসসি কার্ডিয়াক টেকনোলজি
বিএসসি মেডিক্যাল ল্যাব টেকনোলজি
বিএসসি রেডিয়োথেরাপি টেকনোলজি
বিএসসি ক্লিনিক্যাল অপটোমেট্রি
বিএসসি নিউক্লিয়ার মেডিসিন
বিএসসি- অপারেশন থিয়েটার
বিএসসি- ফিজিসিয়ান অ্যাসিস্ট্যান্ট
বিএসসি রেসপিরেটরি কেয়ার
বিএমএলটি (মেডিক্যাল ল্যাব টেকনোলজি)
প্যারামেডিক্যাল:-
ডিপ্লোমা প্যারামেডিকেল কোর্স
১. মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (ডিএমএলটি)
২. রেডিওলজি ও ইমেজিং টেকনোলজি
৩. অপারেশন থিয়েটার টেকনোলজি
৪. ডায়ালাইসিস টেকনোলজি
৫. ইসিজি টেকনোলজি
৬. ফিজিওথেরাপি (ডিপ্লোমা)
৭. অপ্টোমেট্রি
৮. এক্স-রে টেকনোলজি
৯. ইমার্জেন্সি ও ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি
১০. ব্লাড ব্যাংক টেকনোলজি
স্নাতক (ডিগ্রি) প্যারামেডিকেল কোর্স
১. বি.এসসি. মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি
২. বি.এসসি. রেডিওলজি ও ইমেজিং টেকনোলজি
৩. বি.এসসি. অপারেশন থিয়েটার টেকনোলজি
৪. বি.এসসি. ডায়ালাইসিস থেরাপি
৫. বি.এসসি. অপ্টোমেট্রি
৬. বি.পি.টি (ব্যাচেলর অব ফিজিওথেরাপি)
৭. বি.এসসি. ইমার্জেন্সি ও ট্রমা কেয়ার
৮. বি.এসসি. কার্ডিয়াক কেয়ার টেকনোলজি
৯. বি.এসসি. অ্যানেস্থেশিয়া টেকনোলজি
১০. বি.এসসি. রেসপিরেটরি থেরাপি
চাকরির সুযোগ:
সরকারি ও বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম, সরকারি স্বাস্থ্য দফতর, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, রিসার্চ ল্যাব, প্রাইভেট প্র্যাকটিস, বিভিন্ন ডিপার্টমেন্টে মেডিক্যাল অফিসার ইত্যাদি।
৩. এনডিএ (National Defence Academy)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক (বিজ্ঞান / কমার্স / কলা — শাখাভেদে)
ভর্তি পরীক্ষা: NDA Entrance (UPSC দ্বারা পরিচালিত)
সুযোগ:- আর্মি অফিসার,নেভি অফিসার, এয়ার ফোর্স অফিসার
*: এই পথে গেলে পড়াশোনার পাশাপাশি ফ্রি ট্রেনিং, স্কলারশিপ ও স্থায়ী সরকারি চাকরির নিশ্চয়তা থাকে।
৪. ডিগ্রি কোর্স (NEP অনুযায়ী)
কলা বিভাগ (B.A):
ভাষা ও সাহিত্য:-
বাংলা, ইংরেজি,হিন্দি, সংস্কৃত, উর্দু, আরবি, সাঁওতালি, ফরাসি / জার্মান (কিছু বিশ্ববিদ্যালয়ে)।
সমাজবিজ্ঞান ও মানববিদ্যা:-
ইতিহাস(History),রাষ্ট্রবিজ্ঞান(Political Science),দর্শন(Philosophy),সমাজবিজ্ঞান(Sociology),নৃতত্ত্ব(Anthropology),মনোবিজ্ঞান(Psychology),অর্থনীতি(Economics),ভূগোল(Geography),শিক্ষা বিজ্ঞান(Education),সংস্কৃত(Sanskrit)হিন্দি(Hindi), শারীরশিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান (Physical Education & Sports Science) ইত্যাদি।
সৃজনশীল ও পারফর্মিং আর্টস:- সঙ্গীত (Music),নাট্যবিদ্যা (Theatre / Drama)
চারুকলা (Fine Arts),নৃত্য (Dance) ইত্যাদি।
পেশাভিত্তিক/আধুনিক বিষয় (কিছু কলেজে)
সাংবাদিকতা ও গণমাধ্যম (Journalism & Mass Communication),আন্তর্জাতিক সম্পর্ক (International Relations),জন প্রশাসন(Public Administration),মানবাধিকার(Human Rights),ট্রাভেল ও ট্যুরিজম(Travel & Tourism)।
B.A করার পর চাকরির ক্ষেত্র:- শিক্ষকতা(B.Ed করার পর),SSC/PSC/UPSC, ব্যাংকিং, সাংবাদিকতা, এনজিও ও সমাজসেবা,কর্পোরেট সেক্টর(HR, Content Writing, Administration)।
বিজ্ঞান বিভাগ (B.Sc):
শুদ্ধ বিজ্ঞান (Pure Science):- গণিত (Mathematics),পদার্থবিদ্যা (Physics), রসায়ন (Chemistry), পরিসংখ্যান (Statistics), কম্পিউটার সায়েন্স (Computer Science)
জীববিজ্ঞান (Life Science):- উদ্ভিদবিদ্যা(Botany), প্রাণিবিদ্যা(Zoology)অণুজীববিদ্যা (Microbiology), বায়োটেকনোলজি(Biotechnology), বায়োকেমিস্ট্রি (Biochemistry),জেনেটিক্স (Genetics),পরিবেশ বিজ্ঞান(Environmental Science)
প্রযুক্তি ও আধুনিক বিজ্ঞান:-
তথ্যপ্রযুক্তি(Information Technology – IT), ডেটা সায়েন্স (Data Science), সাইবার সিকিউরিটি (Cyber Security), ইলেকট্রনিক্স (Electronics), অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া ইত্যাদি।
প্রয়োগমূলক বিজ্ঞান(Applied Science):- ভূগোল(Geography),ভূতত্ত্ব(Geology),কৃষিবিজ্ঞান(Agriculture),নার্সিং(B.ScNursing),ফিজিওথেরাপি,মেডিক্যাল ল্যাব টেকনোলজি ইত্যাদি।
B.Sc করার পর চাকরির সুযোগ:-
শিক্ষকতা(B.Ed করলে), গবেষণা ও ল্যাব কাজ, আইটি সেক্টর(Computer/Data Science), স্বাস্থ্যসেবা ক্ষেত্র, সরকারি চাকরি (SSC, PSC, UPSC), ব্যাংকিং ও প্রতিযোগিতামূলক পরীক্ষা।
বাণিজ্য বিভাগ (B.Com):
মূল বিষয় (Core Subjects):-হিসাববিজ্ঞান(Financial Accounting), কস্ট অ্যাকাউন্টিং (Cost Accounting), ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা (Business Organisation & Management), ব্যবসায় আইন(Business Law), কোম্পানি আইন(Company Law), অর্থনীতি(Micro & Macro Economics)
কর ব্যবস্থা(Income Tax / GST), অডিটিং(Auditing), ফাইন্যান্স(Financial Management), ব্যাংকিং ও বিমা (Banking & Insurance) ইত্যাদি।
আধুনিক ও পেশাভিত্তিক বিষয়:-
ই-কমার্স(E-Commerce), মার্কেটিং ম্যানেজমেন্ট, মানবসম্পদ ব্যবস্থাপনা(HRM), আন্তর্জাতিক ব্যবসা(International Business), উদ্যোক্তা উন্নয়ন (Entrepreneurship Development), কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন বিজনেস, ডেটা অ্যানালাইসিস (কিছু বিশ্ববিদ্যালয়ে)।
ঐচ্ছিক(Elective)বিষয়:- পরিসংখ্যান(Statistics),গণিত(Business Mathematics), ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ট্যাক্স প্ল্যানিং, ফাইন্যান্সিয়াল মার্কেটস ইত্যাদি।
B. Com করার পর চাকরির সুযোগ:
শিক্ষকতা, সরকারি চাকরি (SSC, PSC, UPSC), ব্যাংকিং সেক্টর, বেসরকারি সংস্থা, গবেষণা, অ্যাকাউন্টেন্ট / অডিটর, ট্যাক্স কনসালট্যান্ট, কর্পোরেট ফিন্যান্স বিভাগ, CA / CS / CMA প্রস্তুতি, MBA করে ম্যানেজমেন্ট সেক্টরে উচ্চ পদ।
৫. শিক্ষকতা(Teaching)
D.El.Ed (২ বছর) — প্রাথমিক শিক্ষক
B.Ed (2/4 বছর) — উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক
B.P.Ed / M.P.Ed (2বছর)— শারীরিক শিক্ষার শিক্ষক
Diploma in Special Education — বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষকতা।
চাকরির সুযোগ: প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, স্পোর্টস একাডেমি, বিশেষ শিক্ষা কেন্দ্র।
৬. অন্যান্য পেশাদারী কোর্স ( Professional Course):-
ম্যানেজমেন্ট: BBA, MBA
কম্পিউটার: BCA, MCA, অ্যাপ ও ওয়েব ডেভেলপমেন্ট
ফ্যাশন: ফ্যাশন ডিজাইন, টেক্সটাইল ডিজাইন
হোটেল: হোটেল ম্যানেজমেন্ট, কুলিনারি আর্টস
অ্যাকাউন্টিং: CA(চার্টার্ড অ্যাকাউন্টেন্সি) , CS(কোম্পানি সেক্রেটারি), CMA(কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি)
আইন: LLB, LLM
মিডিয়া: সাংবাদিকতা, ফিল্ম স্টাডিজ, অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন
আর্টস: ফাইন আর্টস, সঙ্গীত, নৃত্য।
চাকরির সুযোগ:-
বর্তমানে BCA, MCA, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, অ্যাপ ও ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের চাহিদা দ্রুত বাড়ছে। ডিজিটাল অর্থনীতির প্রসারে সফটওয়্যার ডেভেলপার, ডেটা অ্যানালিস্ট ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের কর্মসংস্থান বেড়েছে। পাশাপাশি CA, CS, CMA, হোটেল ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইন, মিডিয়া ও অ্যানিমেশন ক্ষেত্রেও উল্লেখযোগ্য চাকরির সুযোগ রয়েছে। এ ছাড়াও সংবাদপত্রে রিপোর্টার/সাব-এডিটর, টিভি চ্যানেলে নিউজ রিডার/প্রোডিউসার, ডিজিটাল মিডিয়ায় কনটেন্ট কক্রিয়েটর PR এক্সিকিউটিভ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বিজ্ঞাপন সংস্থায় কপিরাইটার, ইউটিউব / পডকাস্ট প্রডিউসার ইত্যাদি।
উচ্চমাধ্যমিকের পর সঠিক বিষয় নির্বাচনই ভবিষ্যতের কর্মজীবনের ভিত্তি। শুধুমাত্র সামাজিক প্রভাব বা প্রচলিত ধারণা নয়—নিজের আগ্রহ, দক্ষতা, অর্থনৈতিক অবস্থা এবং চাকরির বাজারের চাহিদা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। পরিকল্পিত প্রস্তুতি ও অধ্যবসায়ই শিক্ষার্থীদের সফল পেশাগত জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে।সঠিক পরিকল্পনা ও দক্ষতা অর্জনই সফল কর্মজীবনের চাবিকাঠি।
🏹🏹🏹 Kherwalvoice ✍️✍️✍️
Kherwalvoice.com
Email 🆔 Kherwalvoice@gmail.com

0 মন্তব্যসমূহ