পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে ভর্তির জন্য অনগ্রসর শ্রেণি ও তফশিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
১. সেন্ট ডেভিড কেন্দ্রীয় ছাত্রাবাস-
২. সিধু কানু ছাত্রাবাস
৩. রানি রাসমনি ছাত্রীনিবাস (ইউনিট-১ ও ইউনিট-২)
৪. বিধাননগর কেন্দ্রীয় ছাত্রীনিবাস
৫. উদয়ন কেন্দ্রীয় ছাত্রাবাস
স্নাতক স্তরের ক্ষেত্রে ২৪ মার্চ ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৫ এবং স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রে ০৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ছাত্রাবাস বা ছাত্রীনিবাসের অফিসারের সঙ্গে যোগাযোগ করে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনপত্র ও বিস্তারিত তথ্য পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.anagrasarkalyan.gov.in থেকে সংগ্রহ করা যাবে। উল্লেখ্য, অনগ্রসর শ্রেণি এবং তফশিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ ও সহায়তা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
যারা আবেদন করতে ইচ্ছুক, তাদের আবেদনপত্র জমা দেওয়া এবং বিস্তারিত প্রক্রিয়া বুঝতে সংশ্লিষ্ট ছাত্রাবাস বা ছাত্রীনিবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে।আবেদন করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে, ফর্ম পূরণ ও জমা দেওয়ার আগে বা দেওয়ার সময় সংশ্লিষ্ট হোস্টেলের অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জেনে নিন এবং সহযোগিতা নিন।
🏹🏹🏹 Kherwalvoice ✍️✍️✍️

0 মন্তব্যসমূহ