Header Ads Widget

Responsive Advertisement

“গর্বের উড়ান: কান্দন মুর্মুর বিশ্ব জুডো রেফারি যাত্রা”

ওড়িশা থেকে প্রথম আদিবাসী বিশ্ব জুডো রেফারি হওয়ার গৌরবময় অর্জনের জন্য কিস-এর সিনিয়র জুডো কোচ কান্দন মুর্মু-কে হৃদয়পূর্ণ অভিনন্দন।

২-৪ জুলাই, ২০২৫, কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো ফেডারেশন (IJF)-এর কঠোর আন্তর্জাতিক রেফারি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে তিনি এই গৌরব অর্জন করেছেন। ১১টি দেশ থেকে অংশগ্রহণকারী ১৯ জন মহাদেশীয় রেফারির মধ্যে তাত্ত্বিক, সাক্ষাৎকার ও ব্যবহারিক পর্যায়ে শীর্ষস্থান অর্জন করেছেন তিনি।

ওড়িশা থেকে প্রথম আদিবাসী বিশ্ব জুডো রেফারি হওয়ার গৌরবময় অর্জনের জন্য KISS-এর সিনিয়র জুডো কোচ কান্দন মুর্মু-কে হৃদয়পূর্ণ অভিনন্দন জানিয়েছেন কিস -এর প্রতিষ্ঠাতা, প্রফেসর ডঃ অচ্যুতা সামন্ত মহাশয়।

কিস-এর প্রতিষ্ঠাতা, প্রফেসর ডঃ অচ্যুতা সামন্ত মহাশয় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, এটি কিস-এ লালিত প্রতিভা ও আত্মোৎসর্গের এক উজ্জ্বল নিদর্শন।এটি শুধু কান্দন মুর্মু-র ব্যক্তিগত সাফল্য নয়, সমগ্র কিস পরিবার এবং ওড়িশা রাজ্যের জন্য গর্বের মুহূর্ত।



ওড়িশার প্রথম সাঁওতাল বিশ্ব জুডো রেফারি হিসেবে কিস-এর সিনিয়র কোচ কান্দন মুর্মু ইতিহাস গড়েছেন। তার এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত মাইলফলক নয়, বরং আদিবাসী সমাজ ও যুবসমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। 

 “মাটির কাছ থেকে উঠে আসা পায়ের ছাপই আকাশ ছোঁয়ার গল্প লিখে” ---কান্দন মুর্মুর যাত্রা আমাদের শেখায় যে পরিশ্রম আর আত্মবিশ্বাসে সব সীমা অতিক্রম করা সম্ভব। কঠোর অধ্যবসায় ও আত্মসম্মান বোধ তাকে বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছে।  “স্বপ্ন বড় হলে, পথ নিজেরাই খুঁজে নেয় ” ---কান্দন মুর্মু প্রমাণ করেছেন যে আদিবাসী সমাজ থেকেও বিশ্বমঞ্চে স্থান করে নেওয়া সম্ভব। স্বপ্ন দেখার সাহসই যাত্রার প্রথম ধাপ, আর বিশ্বাসই তার জ্বালানি।

 “যারা হার মানে না, তারাই ইতিহাস গড়ে ” ---নিজের সীমাবদ্ধতাকে পেছনে ফেলে অজেয় মানসিকতা নিয়ে এগিয়ে চলাই ইতিহাস রচনার আসল চাবিকাঠি। কান্দন মুর্মু তার সাফল্য দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন।

 “নিজেকে জিতিয়ে তোলার নামই আসল খেলা” ---কান্দন মুর্মুর রেফারি হওয়ার গল্প প্রত্যেক আদিবাসী যুবকের জন্য প্রেরণার বাতিঘর। খেলার মাঠে জেতা গুরুত্বপূর্ণ, কিন্তু জীবনের লড়াইয়ে নিজেকে জিতিয়ে তোলা সবচেয়ে বড় খেলা। আর এটাই প্রমাণ করে দেখিয়েছেন আদিবাসীরা কোনো অংশেই কম না।

 “শিকড় মাটিতে রেখে, ডানায় ভর করে উড়ে যাওয়া সম্ভব” ---আর আদিবাসী সমাজের সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে যুক্ত থেকেও দূর আকাশে পাখির মতো উড়ে যাওয়া সম্ভব, এই বার্তা তার সাফল্যের মাধ্যমে দিয়ে গেছেন কান্দন মুর্মু। কান্দন মুর্মুর এই সাফল্য আমাদের শেখায় যে পরিশ্রম, স্বপ্ন এবং আত্মবিশ্বাসে ভর করে যে কেউ তাদের লক্ষ্য পূরণ করতে পারে, সমাজ ও রাষ্ট্রের গর্ব হতে পারে।

আদিবাসী যুবসমাজের কাছে তিনি অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে থাকবেন।


🖉👆kherwalvoice




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ