Header Ads Widget

Responsive Advertisement

প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সরেন: আদিবাসী রাজনীতির এক কিংবদন্তির অবসান

ঝাড়খণ্ডের রাজনৈতিক ও আদিবাসী আন্দোলনের এক মহানায়ক আর নেই। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) প্রতিষ্ঠাতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আদিবাসী রাজনীতির পুরোধা শিবু সরেন আজ ভোরে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর।

চিকিৎসক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শ্বাসকষ্টজনিত কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।



হাসপাতালে ভর্তির পর শিবু সরেনের শারীরিক অবস্থা ক্রমশই অবনতি হচ্ছিল। জুন মাসের মাঝামাঝি দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শীর্ষ নেতা শিবু সরেনকে। বয়সজনিত নানা জটিলতা ও দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত শিবু সরেনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। প্রাথমিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর অবস্থা সাময়িক স্থিতিশীল থাকলেও পরবর্তী সময়ে তা আরও জটিল রূপ নেয়। শারীরিকভাবে তিনি ক্রমাগত দুর্বল হয়ে পড়ছিলেন। রবিবার রাতে অবস্থার অবনতি ঘটে,চিকিৎসার সকল প্রচেষ্টা ব্যর্থ করে 81বছর বয়সে 4ঠা আগস্ট 2025, সোমবার সকাল 5টা 45মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন পুত্র ও বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। তিনি জানান, বাবার মৃত্যুর ফলে যেন এক শূন্যতার সৃষ্টি হয়েছে, যা অপূরণীয়।রাজ্যজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


 রাজনৈতিক জীবন ও সংগ্রামের শুরু

শিবু সরেনের জন্ম হয় 1944 সালের 11ই জানুয়ারি, বর্তমান ঝাড়খণ্ডের দুমকা জেলার নিমরা গ্রামে। ছোটবেলাতেই পিতা শোবন সরেন জমিদারদের হাতে নিহত হন, যাঁর মৃত্যু শিবু সরেনকে জমি ও অধিকার নিয়ে লড়াইয়ে অনুপ্রাণিত করে।

 1972 সালে তিনি প্রতিষ্ঠা করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) — একটি আদিবাসী জনগণের স্বার্থরক্ষাকারী সংগঠন। তাঁর নেতৃত্বেই ধীরে ধীরে আদিবাসীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও ঝাড়খণ্ড রাজ্য গঠনের দাবির আন্দোলন প্রবল হয়ে ওঠে।


 তিনবারের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন

শিবু সরেন তিনবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে আসীন হন — মার্চ 2005, অগস্ট 2008, ও ডিসেম্বর 2009।তিনি 1980, 1991, 1996, 2002 ও 2004 সালে লোকসভা সদস্য নির্বাচিত হন।ইউপিএ সরকারের সময় তিনি কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।


⚖️ বিতর্কের মাঝেও রাজনৈতিক দৃঢ়তা

শিবু সরেনের জীবনে বিতর্কও ছিল নিত্যসঙ্গী। 2006 সালে তিনি সংসদে ভোটের আগে ঘুষ কেলেঙ্কারির মামলায় অভিযুক্ত হন। এছাড়াও একসময়ে 1975সালের একটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেও পরে উচ্চ আদালতের নির্দেশে তিনি মুক্তি পান।এছাড়াও একাধিক মামলায় অভিযুক্ত হলেও শেষ পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রেই তিনি আইনি জয় পান।এই সমস্ত সত্ত্বেও, রাজনীতিতে তাঁর জনপ্রিয়তা ও প্রভাব কখনোই কমেনি।


পারিবারিক উত্তরাধিকার

তাঁর পুত্র হেমন্ত সোরেন বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি।শিবু সোরেনের মৃত্যুর পর দলের তরফ থেকে বলা হয়েছে, “বাবা ছিলেন আদিবাসী আত্মপরিচয়ের কণ্ঠস্বর। তিনি আমাদের পথ দেখিয়ে গেছেন।”


🕊️ শেষকৃত্য ও শোক

ঝাড়খণ্ড সরকার শিবু সরেনের প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।তাঁর মরদেহ আজ বিকেলে রাঁচির মরাবাদি ময়দানে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে। কাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর জন্মস্থান নিমরায়।


 রাষ্ট্রীয় শোকবার্তা

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “শিবু সরেনজির প্রয়াণে জাতি একজন মহান আদিবাসী নেতা ও সমাজ সংস্কারককে হারাল।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে জানান, “তাঁর জীবন সংগ্রাম, আদিবাসী অধিকার ও উন্নয়নের প্রতি প্রতিশ্রুতি সকলের জন্য অনুপ্রেরণা।”

শিবু সোরেন শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, ছিলেন আদিবাসী আত্মপরিচয়ের স্থপতি। তাঁর সংগ্রামী জীবন ও নেতৃত্ব আগামী প্রজন্মের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

“গুরুজি” নামে পরিচিত শিবু সরেনের জীবনাবসানে শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের নয়, এক সংগ্রামী যুগের ইতি ঘটল। তাঁর অবদান চিরকাল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।


🏹🏹🏹 Kherwalvoice ✍️✍️✍️


FACEBOOK PAGE    FACEBOOK GROUP

Kherwalvoice. blogspot.com 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ