তপশিলি উপজাতি (Scheduled Tribe – ST) সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় প্রবেশাধিকারে সহায়তা করতে কেন্দ্রীয় সরকার প্রতি বছর ‘ন্যাশনাল স্কলারশিপ স্কিম ফর হায়ার এডুকেশন অফ ST স্টুডেন্টস’ (National Scholarship Scheme for Higher Education of ST Students) বাস্তবায়ন করে চলেছে। শিক্ষা মন্ত্রকের অধীনস্থ Ministry of Tribal Affairs (MoTA) পরিচালিত এই স্কিমে প্রতি বছর সারা দেশে 1000 জন ST ছাত্রছাত্রী সরাসরি উপকৃত হন।
এই স্কলারশিপের আওতায় ভারতের 246টি প্রিমিয়ার ইনস্টিটিউশনে (যেমন IIT, IIM, AIIMS, NLU, NIFT ইত্যাদি) ভর্তি ST ছাত্রছাত্রীরা পূর্ণ টিউশন ফি, মাসিক 3,000 টাকা জীবিকা ভাতা, বার্ষিক 5,000 টাকা বই ও স্টেশনারি ভাতা, এবং 45,000 টাকার এককালীন কম্পিউটার অনুদান পেয়ে থাকেন। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত (UG/PG কোর্স অনুযায়ী) এই সুবিধা পাওয়া যায়।
কাদের দেওয়া হয় ? (Eligibility – কারা পেতে পারে ?)
এই স্কলারশিপ কেবলমাত্র তপশিলি উপজাতি (ST) সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের জন্য।শুধুমাত্র মেধার ভিত্তিতে ভারতের তালিকাভুক্ত প্রিমিয়ার ইনস্টিটিউশনে ভর্তি হওয়া শিক্ষার্থীরাই এই স্কলারশিপের জন্য বিবেচিত হন।প্রতি বছর 1000 জন ST ছাত্রছাত্রী এই স্কলারশিপ পায়।বিভিন্ন রাজ্য অনুযায়ী কোটা সংরক্ষিত থাকে।নিচে বিস্তারিত:
প্রাথমিক শর্তাবলী:
2. বৈধ Scheduled Tribe(ST)শংসাপত্র বাধ্যতামূলক।
3. পরিবারের বার্ষিক আয় মোট ₹6 লক্ষ টাকা বা তার কম হতে হবে। এটি নোটিফিকেশনের সময় পরিবর্তন হতে পারে।
4. যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নিয়মিত কোর্সে ভর্তি হতে হবে (UG/PG/PhD(Professional & General স্তরে)।Premier Institutions-এর তালিকাভুক্ত প্রতিষ্ঠানে (যেমন: IIT, IIM, AIIMS, NLU, NIFT ইত্যাদি) ভর্তি হতে হবে।
5. কোনো অন্য স্কলারশিপ (NSP-এর বাইরের) একসঙ্গে গ্রহণ করা যাবে না। অর্থাৎ ছাত্র/ছাত্রীকে একসাথে অন্য কোনো কেন্দ্রীয় স্কলারশিপ গ্রহণ করা যাবে না।
6. শুধুমাত্র মেধা ভিত্তিক ভর্তি (Merit-based admission) হতে হবে। Management Quota থেকে ভর্তি হলে এই স্কলারশিপ প্রযোজ্য নয়।
“National Scholarship Scheme for Higher Education of ST Students” বা “Top Class Education Scheme for ST Students” প্রকল্পটি শুধুমাত্র মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা আইআইটি/আইআইএম-এর জন্য নয় — এটি আরও বহু ধরণের উচ্চমানের পেশাদার ও একাডেমিক কোর্সের জন্য প্রযোজ্য।
এই স্কলারশিপ শুধু যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জন্য নয় – এটি UGC, AICTE, MCI, DCI, INC, NCTE, ICAR, Bar Council of India দ্বারা স্বীকৃত “Top Class” প্রতিষ্ঠানে পড়াশোনা করলে প্রযোজ্য হয়।
যে সব কোর্সের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়ঃ
1. বিজ্ঞান ও প্রযুক্তি (Science & Technology)
B.Sc., M.Sc.
B.Tech, M.Tech, B.E., M.E.
Biotechnology, Microbiology, Environmental Science
2. চিকিৎসাবিজ্ঞান (Medical & Allied Fields)
MBBS, BDS, BAMS, BHMS
Nursing, Physiotherapy, Occupational Therapy
B.Sc. in Medical Lab Technology (MLT)
Paramedical & Allied Health courses
3. ব্যবসা ও অর্থনীতি (Commerce & Management)
BBA, MBA, PGDM
B.Com, M.Com
CA (Chartered Accountancy), CMA, CS
4. আইন শিক্ষা (Law)
BA-LLB, BBA-LLB, LLB, LLM
5. প্রশাসনিক ও উন্নয়ন সংক্রান্ত কোর্স (Public Administration & Social Work)
BA in Public Administration, MSW (Master of Social Work), Rural Development
6. শিক্ষাবিজ্ঞান ও গবেষণা (Education & Research)
B.Ed., M.Ed. M.Phil, Ph.D.(any discipline in UGC-recognized institutions)
7. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (Computer & IT)
BCA, MCA
B.Sc./M.Sc. in Computer Science, Data Science, AI, Cybersecurity
8. ডিজাইন ও স্থাপত্য (Design & Architecture)
B.Arch., M.Arch.
Bachelor/Master in Design (NID/NIFT/others)
9. হোটেল ম্যানেজমেন্ট ও পর্যটন (Hotel Management & Tourism)
BHM, BTTM, MTM
10. হিউম্যানিটিজ ও সমাজবিজ্ঞান (Humanities & Social Sciences)
BA, MA in History, Geography, Political Science, Sociology, etc.
Journalism, Mass Communication
প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents):
1. বৈধ ST Certificate (Caste Certificate)
2. Income Certificate (BDO or SDO দ্বারা জারি করা। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী)
3. Admission Proof (Instruction Admission letter/Pay slip)
4. Marksheet (Last Exam Passed)
5. Bonafide Certificate from Institution
6. Tuition Fee Structure
7. Bank Account(Student-এর নিজের নামে)–Aadhaar-linked করা
8. Passport size photo
9. Aadhaar Card
কীভাবে আবেদন করবেন (How to Apply):
1. https://scholarships.gov.in ওয়েবসাইটে যান
2. “New Registration” অপশনে ক্লিক করুন
3. আপনার নাম, জন্মতারিখ, ব্যাংক অ্যাকাউন্ট, আধার নম্বর ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন
4. Login করে স্কলারশিপ স্কিম হিসেবে National Scholarship Scheme or Top Class ST Scholarship নির্বাচন করুন
5. সঠিক ভাবে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন
6. সাবমিট করুন ও acknowledgment সংরক্ষণ করুন
✔️সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন
✔️ মোবাইল নম্বর ও ইমেইল সচল রাখুন
✔️ সময়সীমার মধ্যে আবেদন জমা দিন
❗গুরুত্বপূর্ণ তথ্য:
*শুধুমাত্র NSP-এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণযোগ্য
*প্রতিবছর আবেদন করার সময় Income certificate ও Bonafide certificate আপডেট করতে হয়
*যদি কোনো বছরের আবেদন বাদ যায়, তাহলে ঐ বছরের scholarship ফেরত পাওয়া সম্ভব নয়
*যদি কোনো ভুয়া তথ্য পাওয়া যায়, আবেদন বাতিল হতে পারে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে
আবেদন প্রক্রিয়াটি National Scholarship Portal (NSP)–এর মাধ্যমে অনলাইনে সম্পন্ন হয়(https://scholarships.gov.in)।প্রতি বছর জুন থেকে অক্টোবর(পরিবর্তনশীল)মাসের মধ্যে আবেদন গ্রহণ করা হয়।সঠিক সময় National Scholarship Portal(NSP)তে ঘোষণা হয়। যেসব ছাত্রছাত্রী এই স্কলারশিপের আওতায় পড়তে ইচ্ছুক, তাদের জন্য পরামর্শ—নিজের জাতিগত ও পারিবারিক আয়ের প্রমাণপত্র সহ সময়মতো আবেদন করতে হবে এবং National Scholarship Portal(NSP)ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে।
জাতীয় স্কলারশিপ পোর্টাল: https://scholarships.gov.in
টোল ফ্রি হেল্পলাইন: 1800-11-2001


0 মন্তব্যসমূহ